মেসির সঙ্গে এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই—দেখুন পরিসংখ্যান

মেসির সঙ্গে এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই—দেখুন পরিসংখ্যান

২ সর্বশেষ ৬০ বছরে বিশ্বকাপে একই ম্যাচে গোল, অ্যাসিস্ট ও পেনাল্টি মিসের বিরল ঘটনা ঘটেছে মাত্র চারবার। এর মধ্যে চলতি বিশ্বকাপেই গত তিন দিনেই এই রেকর্ডে নাম লিখিয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ৩ বিশ্বকাপের একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট—এমবাপ্পে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়লেন। সর্বশেষ ৬০ বছরে তাঁর চেয়ে বেশি ম্যাচে (৫ বার) এই কীর্তি আছে শুধু লিওনেল মেসির। ৩ এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপের (২০১৮, ২০২২ ও ২০২৬) সেমিফাইনালে পৌঁছাল ফ্রান্স। ইতিহাসের মাত্র তৃতীয় দেশ হিসেবে এই কীর্তি গড়ল তারা। এর আগে জার্মানি (২০০২-২০১৪ এবং ১৯৮২-১৯৯০) এবং ব্রাজিল (১৯৯৪-২০০২) টানা তিন সেমিফাইনাল খেলেছিল।